কক্সবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান ও দায়িত্বভার গ্রহণ

Joining and taking charge of new Superintendent of Police
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২৬ পূর্বাহ্ন জাতীয়
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২৬ পূর্বাহ্ন
কক্সবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান ও দায়িত্বভার গ্রহণ
.......সংগৃহীত ছবি

কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন মুহাম্মদ রহমত উল্লাহ।

গতকাল পুলিশ সুপার কার্যালয়ে পৌছলে জেলা পুলিশ কক্সবাজারের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় পুলিশ সুপার উপস্থিত অফিসার, ফোর্স এবং সিভিল স্টাফদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সগণ তাঁকে সাদর অভ্যর্থনা জানান।

নবাগত পুলিশ সুপার ও বিদায়ী পুলিশ সুপারের মধ্যে দায়িত্বভার হস্তান্তর-গ্রহণ অনুষ্ঠিত হয়। নবাগত পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণ করে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

দৈনিক স্বদেশ প্রতিদিনের কাছে কক্সবাজার জেলায় অর্পিত দায়িত্ব পালনকালে নবাগত পুলিশ সুপার সকলের সহযোগিতা কামনার কথা জানান।