না ফেরার দেশে ওস্তাদ রশিদ খান

Master Rashid Khan
অনলাইন ডেস্ক ০৯ জানুয়ারি ২০২৪ ০৭:৪০ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ০৯ জানুয়ারি ২০২৪ ০৭:৪০ পূর্বাহ্ন
না ফেরার দেশে ওস্তাদ রশিদ খান
ভারতের শাস্ত্রীয় সংগীতের খ্যাতিমান শিল্পী রশিদ খান

৫৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের শাস্ত্রীয় সংগীতের খ্যাতিমান শিল্পী রশিদ খান। 


মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক বছর আগে রশিদ খানের প্রস্টেটে ক্যানসার হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। এর মধ্যেই তার মস্তিষ্কে একাধিকবার রক্তক্ষরণ (স্ট্রোক) হয়েছে।


এরপর মাসখানেক ধরেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রস্টেট ক্যানসারে আক্রান্ত এই শিল্পী। ৫৫ বছর বয়সী এই শিল্পীকে ক্যানসারের চিকিৎসার জন্য মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে কলকাতায় নিয়ে আসা হয়। এর মধ্যেই তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। সেখানেই মারা যান। 

 

১৯৬৮ সালের ১ জুলাই উত্তর প্রদেশের বদায়ুঁতে জন্ম রশিদ খানের। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন, হিন্দি ও বাংলা ছবিতে জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী। ২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন ওস্তাদ রশিদ খান।