রাজশাহীতে বিএনপি চেয়ারপার্সন ও মিলনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Shafiqul Haque Milon
নিজস্ব প্রতিবেদক: ১৫ অক্টোবর ২০২৪ ০৮:০৮ অপরাহ্ন রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: ১৫ অক্টোবর ২০২৪ ০৮:০৮ অপরাহ্ন
রাজশাহীতে বিএনপি চেয়ারপার্সন ও মিলনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাজশাহীতে বিএনপি চেয়ারপার্সন ও মিলনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল


তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’ ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলন ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার বিকেলে রাজশাহী ভুবনমোহন পার্কে চার থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু।

উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, রাজাপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজাপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, কেশর হাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দীন আলো, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, বর্তমান সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও সাবেক সিনিয়র সহ-ষভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু ।

এছাড়াও রাজশাহী জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিতা বেগম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক বাবুল, মহানগর মৎস্যজীবী দলের সবাপতি জাকের আলী শান্তি, জেলা মক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা ও মহনাগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,  মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোর্ত্তুজা ফামিন সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সহস্্রাধিক নেতাকর্মীবৃন্দ সহ জনগণ উপস্থিত ছিলেন।