নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন

Ishraq Hossain
অনলাইন ডেস্ক ০৪ নভেম্বর ২০২৬ ০৪:৪১ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ০৪ নভেম্বর ২০২৬ ০৪:৪১ অপরাহ্ন
নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন
সংগৃহীত ছবি

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। জাতীয় ক্রীড়া পরিষদ তাকে এ দায়িত্ব দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে।


আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক আদেশে  নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।


কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী খেলোয়াড় ও সংগঠক মাহফুজ হাসান।


নতুন কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলী।


এ ছাড়া যুগ্ম সম্পাদক করা হয়েছে মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভীকে।


জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কনফেডারেশনের নির্বাচন সম্পন্ন করতে হবে।


এরপর নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।