নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Nationalist Youth Party workers' meeting held
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৯ অক্টোবর ২০২৬ ০৬:৫৩ অপরাহ্ন রাজনীতি
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৯ অক্টোবর ২০২৬ ০৬:৫৩ অপরাহ্ন
নিয়ামতপুরে  জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নিয়ামতপুর উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের  নিয়ামতপুর উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  বেলা ১২ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নিয়ামতপুর উপজেলা শাখা এ কর্মীসভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক  মো. কামরুজ্জামান জুয়েল। সভাপতিত্ব করেন নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মোঃ মাসুদ হায়দার টিপু। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসারুল ইসলাম রতনের সঞ্চালনায় 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব  মোঃ রুহুল আমিন মুক্তার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ কে এম রওশন উল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুর হোসেন প্রমুখ। 

কর্মীসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের  যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।