ট্রেনে কাটা পড়ে  মৃত্যু এক বৃদ্ধের ,পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ

Elderly man killed in train crash
অনলাইন ডেস্ক : ২৭ অক্টোবর ২০২৪ ০১:০৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২৭ অক্টোবর ২০২৪ ০১:০৪ অপরাহ্ন
ট্রেনে কাটা পড়ে  মৃত্যু এক বৃদ্ধের ,পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ
চট্টগ্রামে বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৬৫ বছর বয়সী মৃত্যু হয়েছে। .....সংগৃহীত ছবি

 

 

চট্টগ্রামে বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৬৫ বছর বয়সী মৃত্যু হয়েছে।  আজ রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।ওই বৃদ্ধের পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আঙ্গুলের ছাপ নিয়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে বলে জানা গেছে।
 চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম  বলেন, ঢাকামুখী বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বসয় ৬৫ বছর। মরদেহ এখন থানায় আছে। তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবিএন / অর্চ