৪৩তম বিসিএসের ক্যাডারদের যোগদান দেড় মাস পেছাল

43rd BCS Exam
অনলাইন ডেস্ক : ২৮ অক্টোবর ২০২৪ ০৬:৫৪ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ২৮ অক্টোবর ২০২৪ ০৬:৫৪ অপরাহ্ন
৪৩তম বিসিএসের ক্যাডারদের যোগদান দেড় মাস পেছাল
৪৩তম বিসিএসের ক্যাডারদের যোগদান দেড় মাস পেছাল.....সংগৃহীত ছবি

 


৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরিতে যোগদানের তারিখ দেড় মাস পিছিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানের তারিখ ১৭ নভেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি করা হয়েছে।
তার আগে গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।