মা-ছেলেকে কুপিয়ে হত্যা

Mother and son were hacked to death
অনলাইন ডেস্ক : ২৯ অক্টোবর ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২৯ অক্টোবর ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ন
মা-ছেলেকে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জে মা-ছেলেকে কুপিয়ে হত্যা.......সংগৃহীত ছবি

 


সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় একটি বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে শহরের এসপি বাংলা এলাকার বাসায় কাজের মহিলা প্রবেশ করে তাদের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তিনি দ্রুত স্বজনদের খবর দিলে তারা পুলিশকে বিষয়টি জানায়।
নিহতরা হলেন-মৃত শহিদুল মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)। 
পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, ফরিদা বেগম তার ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন। একই বাড়ির অন্য এক কক্ষে তার খালাতো বোন ও বোনের ছেলে ভাড়া থাকতেন।
সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের পর থেকে বাসায় থাকা ফরিদা বেগমের খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।