বদলগাছীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‍্যাবর্তণ দিবস পালিত

Homecoming Day
সৈকত সোবাহান,বদলগাছী,নওগাঁ ১০ জানুয়ারি ২০২৪ ০৯:০৫ পূর্বাহ্ন সারা বাংলা
সৈকত সোবাহান,বদলগাছী,নওগাঁ ১০ জানুয়ারি ২০২৪ ০৯:০৫ পূর্বাহ্ন
বদলগাছীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‍্যাবর্তণ দিবস পালিত
বদলগাছীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‍্যাবর্তণ দিবস পালিত

নওগাঁর বদলগাছীতে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।


বুধবার ১০ই জানুয়ারী সকাল ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত‍্যাবর্তন উপলক্ষ্যে বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলুর সভাপতিত্বে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আওয়ামীলীগ বদলগাছী উপজেলা শাখার আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।


স্বদেশ প্রত‍্যাবর্তন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু বলেন, আজ ১০ জানুয়ারী বাংলার ইতিহাসের এক ঐতিহাসিক দিন। এই দিনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১৯৭২ সালের এই দিন বেলা ১টা ৪১ মিনিটে পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের ভূমিতে পা রাখেন।


পরিশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা এবং নব নির্বাচিত নওগাঁ-৩ আসনের এমপি সৌরেন্দ নাথ চক্রবর্তী জন‍্য দোয়া করা হয়। 


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েন সুবেল, প্রচার সম্পাদক তৌফিক মান্নান পলাশ,যুব মহিলালীগের সভাপতি মমতাজ বেগম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাহিন মন্ডল, কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান, কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান, কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ যুবলীগ কৃষকলীগ ছাত্রলীগ ও আওয়ামীলীগের উপজেলার অংঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।