তারেক রহমান

অন্তর্বর্তী সরকার কিছু কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে

Acting Chairman of BNP Tariq Rahman
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ১৬ নভেম্বর ২০২৪ ০৬:২৩ অপরাহ্ন রাজনীতি
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ১৬ নভেম্বর ২০২৪ ০৬:২৩ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকার কিছু কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি

আজ শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের (জেটেব) সম্মেলনে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকার কিছু কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে বলে এমন মন্তব্য করেছেন।

এসময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা। এই সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণের চাওয়া বুঝতে পারলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না।

তিনি আরো বলেন, আহতরা চিকিৎসার জন্য রাস্তায় নেমে এসেছে তা সবার জন্য লজ্জার। আহতদের চিকিৎসা কেন সরকারের অগ্রাধিকারে নেই- এমন প্রশ্নও রাখেন তিনি।

ভোটাধিকারের নিশ্চয়তা পেলে এই সরকারের সাথে জনগণের সম্পর্ক জোড়ালো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান।

গার্মেন্টস সেক্টর প্রসঙ্গে বলেন, জিয়াউর রহমানের উদ্যোগেই গার্মেন্ট সেক্টর আন্তর্জাতিকভাবে রপ্তানি শুরু করেছিল। বিশ্ব বাজারে গার্মেন্ট ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা বেড়েই চলেছে।

তবে ষড়যন্ত্র, টাকা পাচারসহ নানা অনিয়মের কারণে এই সেক্টরেও সমস্যা চলছে বলে তিনি মন্তব্য করেন।