জাতীয় পতাকা মিছিল

National flag procession
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ০১ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৮ অপরাহ্ন জাতীয়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ০১ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৮ অপরাহ্ন
জাতীয় পতাকা মিছিল
জাতীয় পতাকা মিছিল

বিজয়ের মাস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে রোববার বিকেলে জাতীয় পতাকা মিছিল ও পথসভা কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

এ উপলক্ষে বিকেল সাড়ে তিনটায় সংগঠনের ব্যানারে শহরের ফুড অফিস মোড় থেকে একটি পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি নিউ মার্কেট, গাবতলা মোড় হয়ে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের মোড়ে এসে পথসভায় মিলিত হয়। এসময় বক্তব্য দেন ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড হুমায়ুন কবির, সিপিবি’র কেন্দ্রীয় সংগঠক আবু হাসিব, জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমূখ।

বক্তারা বিজয়ের মাসের বিশেষ আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও দর্শন তুলে ধরেন। এসময় বক্তারা বলেন, মজদুরসহ সকল শ্রেণি পেশার মানুষের মাঝে বৈষম্যহীন আচরণ দূর করতে হবে। সমাজ থেকে শোষক শ্রেণি দূর করতে হবে। সকল ক্ষেত্র থেকে বৈষম্য দূর করতে হবে। আদর্শ সোনার বাংলাদেশ গড়তে হলে অসম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে। এজন্য সকলকে একযোগে কাজ করতে হবে।