চাকরির সুযোগ দিচ্ছে মীনা বাজার ,আবেদন অনলাইনে

Meena Bazaar Job
অনলাইন ডেস্ক : ২৩ ডিসেম্বর ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৩ ডিসেম্বর ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ন
চাকরির সুযোগ দিচ্ছে মীনা বাজার ,আবেদন অনলাইনে
সম্প্রতি মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।.....সংগৃহীত ছবি

সম্প্রতি মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আউটলেট অপারেশন্স বিভাগ সুপারভাইজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৮ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

পদের নাম: সুপারভাইজার

বিভাগ: আউটলেট অপারেশন্স

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: খুচরা দোকান, রেস্টুরেন্ট, সুপার স্টোর, ই-কমার্সে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা:  ২০ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, টি/এ, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, এনক্যাশমেন্ট ছেড়ে দিন। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৬ জানুয়ারি ২০২৫