এইচএসসি পাসে আবুল খায়ের গ্রুপে চাকরি
আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। নির্ধারিত তারিখে নির্দিষ্ট ভেন্যুতে অগ্রহীরা সরাসরি সাক্ষাৎকারে জন্য উপস্থিত থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি
অন্যান্য যোগ্যতা: সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৮ থেকে ৩৫ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: গ্রেড ভিত্তিক বেতন ১৫,২০০ টাকা থেকে ২৭,২০০ টাকা পর্যন্ত (টিএ/ডিএ-সহ)।
অন্যান্য সুবিধা: ইনসেনটিভ, গ্রেড অ্যালাউন্স, মোবাইল বিল, ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে। অনভিজ্ঞ প্রার্থীদের শিক্ষানবিশ ভাতা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬