গোমস্তাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Hifzul Quran competition held
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৪ নভেম্বর ২০২৬ ০৯:১৭ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৪ নভেম্বর ২০২৬ ০৯:১৭ অপরাহ্ন
গোমস্তাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘রহনপুর কুরআনের আলো’ সংগঠনের আয়োজনে দিনব্যাপী হিফজুল কুরআন  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  রহনপুর উত্তর ঈদগাহ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা তিনটি গ্রুপে ১ থেকে ৫ পারা, ১ থেকে ১৫ পারা ও ১ থেকে ৩০ পারা প্রতিযোতায় অংশ নেয়। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন । ১ থেকে ৩০ পারা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মাদ্রাসা তুবাইতিল হিকমা আলমু আসারাহ ও এতিমখানার মাহবুবুর রহমান। ১ থেকে ১৫ পারা প্রথম হয়েছেন আয়েশা খাতুন জালিবাগ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুস্তাক আহমেদ।  ১ থেকে ৫ পারার প্রথম হয়েছেন বেগুনবাড়ি নিয়াজ মরশেদ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শহীদ আলী। প্রতিটি গ্রুপের সাতজন করে মোট ২১ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা ।