নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে একজন চালক নিহত, আহত ৩

A driver was killed in a 6-truck collision
নাটোর প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৪ ০১:২০ অপরাহ্ন সারা বাংলা
নাটোর প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৪ ০১:২০ অপরাহ্ন
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে একজন চালক নিহত, আহত ৩
ঘন কুয়াশার কারণে ৩ ডিসেম্বর সোমবার নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ছয়টি দুর্ঘটনা ঘটেছে।

ঘন কুয়াশার কারণে  ৩ ডিসেম্বর সোমবার নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ছয়টি দুর্ঘটনা  ঘটেছে। এতে মো. হোসাইন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত এবং ৩জন আহত হয়েছেন।  সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।প্রায় তিন ঘন্টা চেষ্টার পরে বেলা ১০টার দিকে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।

নিহত চালক ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিত্যানন্দ গ্রামের  সিদ্দিক বিশ্বাসের  ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালুবোঝাই একটি ডাম্প ট্রাক সিংড়ার দিকে যাওয়ার সময় ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পাথরবোঝাই ট্রাকের পেছনে আসা আরও চারটি ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা লাগলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।

এ সময় পাথরবোঝাই ট্রাকসহ দুর্ঘটনা কবলিত ট্রাকের ভেতরে চালক ও হেলপাররা আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। ট্রাকচালক হুসাইনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে  সে মারা যায়।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের এসআই সাদ্দাম হোসেন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।নাটোর থানার ওসি মাহাবুবুর রহমান জানান দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সড়ক বিভাগের  রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকগুলি সরিয়ে নেওয়া হয় ।