মেরিন ড্রাইভে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাইলস্টোন কলেজ ছাত্র সাজিদ
Sajid Kabir
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে ঢাকা মাইলস্টোন কলেজের ১ম বর্ষের ছাত্র সাজিদ কবির।
শনিবার ২৮ ডিসেম্বর সকালে মর্মান্তিক দূর্ঘটনায় সাজিদ অকালে প্রাণ হারায়। সে টেকনাফের সাবরাং এর বাসিন্দা, কক্সবাজারে কর্মরত সমবায় কর্মকর্তা (অ:দ:) কবির আহমদের বড় ছেলে। তার অকাল মৃত্যুতে কলেজ পরিবার ও তার সহপাঠী সহ সর্বস্তরে গভীর বিরাজ করে।
ফোনালাপে বিজয়বাংলা নিউজকে কক্সবাজার সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা টেকনাফ এরিয়ায়। ওখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিবিএন/ ২৮ ডিসেম্বর / অচ