নাট্যশিল্পী মনোয়ার হোসেন মনোর শোকসভা ও দোয়া মাহফিল

Mourning and Prayer Ceremony
ছোটন সরদার ২৮ ডিসেম্বর ২০২৪ ১১:৩৬ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৮ ডিসেম্বর ২০২৪ ১১:৩৬ অপরাহ্ন
নাট্যশিল্পী মনোয়ার হোসেন মনোর শোকসভা ও দোয়া মাহফিল
নাট্যশিল্পী মনোয়ার হোসেন মনোর শোকসভা ও দোয়া মাহফিল

বিশিষ্ট নাট্যশিল্পী মনোয়ার হোসেন মনোসহ সকল সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে, ২৮ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে তিনটায় কাশিয়াডাংগা মুক্তিযোদ্ধা সমবায় সমিতি মার্কেট সভাকক্ষে এ শোকসভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৫ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল রাজশাহীতে  রাত দশটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মনোয়ার হোসেন মনো বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ যাত্রা ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বেতার নাট্যকার নাট্য শিল্পী সংসদ রাজশাহীর সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ যাত্রা ফেডারেশন রাজশাহী জেলার এই শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করেন।