লিভারের ময়লা পরিষ্কার করে যে সকল খাবার

Foods that cleanse the liver
অনলাইন ডেস্ক : ০৩ জানুয়ারি ২০২৫ ১০:০১ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক : ০৩ জানুয়ারি ২০২৫ ১০:০১ অপরাহ্ন
লিভারের ময়লা পরিষ্কার করে যে সকল খাবার
.......সংগৃহীত ছবি

লিভার শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা আমাদের রক্ত পরিশোধন, বর্জ্য পদার্থ অপসারণ এবং পুষ্টি সংরক্ষণে ভূমিকা রাখে। তবে অনিয়মিত খাবার, দূষণ এবং লাইফস্টাইলের কারণে লিভারে বিষাক্ত পদার্থ জমে যেতে পারে। এ সমস্যা দূর করতে কিছু খাবার অত্যন্ত কার্যকর।

বিশেষজ্ঞরা লিভারের ময়লা পরিষ্কার করতে নিচের খাবারগুলো খাওয়ার পরামর্শ দেন:

রসুন

রসুনে প্রাকৃতিক ডিটক্সিফিকেশন উপাদান রয়েছে, যা লিভারকে কার্যকরভাবে পরিষ্কার করতে সাহায্য করে। এটি লিভারে এনজাইম উৎপাদন বাড়ায়, যা ক্ষতিকর পদার্থ অপসারণে সহায়তা করে।

সবুজ শাকসবজি

পালং শাক, মুলার শাক বা অন্যান্য সবুজ শাকসবজিতে ক্লোরোফিল রয়েছে, যা লিভার থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সহায়ক।

হলুদ

হলুদে থাকা কারকিউমিন লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং এটি প্রদাহ কমাতে সাহায্য করে।

বিটরুট ও গাজর

বিটরুট এবং গাজর ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

গ্রিন টি

গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভার পরিষ্কারে ভূমিকা রাখে। এটি লিভারের ফ্যাট জমতে বাধা দেয়।

লেবু ও লেবুর পানি

লেবুতে থাকা ভিটামিন সি লিভারকে ডিটক্স করতে সাহায্য করে। সকালে খালি পেটে লেবুর পানি পান করলে লিভার থেকে টক্সিন বের হতে পারে।

অ্যাভোকাডো

অ্যাভোকাডোতে থাকা গ্লুটাথাইওন লিভার পরিষ্কার করতে সাহায্য করে এবং লিভারের কোষগুলোর ক্ষতি প্রতিরোধ করে।

আপেল

আপেলে পেকটিন নামক এক প্রকার দ্রবণীয় ফাইবার থাকে, যা লিভারের টক্সিন বের করে দেয়।

সুস্থ লিভারের জন্য এই খাবারগুলো নিয়মিত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন। পাশাপাশি, চর্বিজাতীয় খাবার এবং অ্যালকোহল পরিহার করে সুষম খাবার গ্রহণ করুন।