ওজন বাড়াতে যা খাবেন
একজন ব্যক্তির বয়স ও উচ্চতা অনুযায়ী স্বাভাবিকের চেয়ে ১৫-২০ শতাংশ ওজন কম হলে তাকে ‘আন্ডারওয়েট’ বলে। আন্ডারওয়েট হলে ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যারা বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন বাড়াতে চান নিচে উল্লেখ করা খাবারগুলো খেতে পারেন। এই খাবারগুলো শরীরের ওজন ও শক্তি বৃদ্ধি করে।
ডিম: ডিমে ক্যালরি, ভিটামিন এ, ডি ও ই আছে। প্রতিদিন ডিম খেলে ওজন বাড়ে।
আলু: আলু কার্বোহাইড্রেট ও কমপ্লেক্স সুগারে পরিপূর্ণ একটি খাবার। আলুতে আছে ভিটামিন সি আর ফাইবার। আলু খুব দ্রুত এবং স্বাস্থ্যসম্মতভাবে ওজন বাড়ায়।
কলা: কলা ওজন বাড়াতে সহায়ক। কলায় পটাশিয়াম, কার্বোহাইড্রেটসহ অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান আছে। একটি কলায় ১০০ ক্যালরির বেশি থাকে।
সামুদ্রিক মাছ: তৈলাক্ত সামুদ্রিক মাছে ওজন বাড়ে। প্রতি সপ্তাহে অন্তত ২৮০মিগ্রা তৈলাক্ত মাছ খাওয়া প্রয়োজন। ওজন বাড়াতে চাইলে সামুদ্রিক মাছ খেতে পারেন।
উচ্চ ক্যালরিযুক্ত খাবার গ্রহণ: ওজন বাড়াতে চাইলে প্রতিদিনের খাদ্যতালিকায় উচ্চ ক্যালরিযুক্ত খাবার গ্রহণ করতে হবে। উচ্চ ক্যালরিযুক্ত খাবার হলো ননিযুক্ত দুধ, ফুলক্রিম দই, পনির, ক্রিম, আখরোট, পেস্তাবাদাম, কাঠবাদাম, কাজুবাদাম, চিনাবাদাম, খেজুর, কিসমিস, আলুবোখারা, পিনাট, মাখন মুরগির মাংস, গরুর মাংস, ভেড়ার মাংস, ছাগলের মাংস ও কলিজা, চকলেট, আ্যভোকাডো ইত্যাদি।
বিবিএন / ৪ ডিসেম্বর / অচ