রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০ জন

20 people were arrested
অনলাইন ডেস্ক : ০৭ জানুয়ারি ২০২৫ ০৫:২৩ অপরাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক : ০৭ জানুয়ারি ২০২৫ ০৫:২৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০ জন
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০ জন

 রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২০ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ১১ জন এবং ওয়ারেন্টভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত মো: মনিরুল ইসলাম মনি (৩৪) রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশরারী পূর্বপাড়া এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। সে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক বৃত্তি বিষয়ক সম্পাদক।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিবিএন / ৭ডিসেম্বর / অচ