ফুলছড়ি বিট এলাকায় কাঠ সহ ট্রাক আটক

Truck with wood seized
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৭ জানুয়ারি ২০২৫ ০৬:২৪ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৭ জানুয়ারি ২০২৫ ০৬:২৪ অপরাহ্ন
ফুলছড়ি বিট এলাকায় কাঠ সহ ট্রাক আটক
ফুলছড়ি বিট এলাকায় কাঠ সহ ট্রাক আটক

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফুলছড়ি রেঞ্জাধীন ফুলছড়ি বিট এলাকায় নিয়মিত টহলকালে ৪৬ টুকরা গর্জন গোল কাঠ (২৪১. ৮২ ঘনফুট) সহ একটি ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় হাতেনাতে একজনকে ধরা হয়েছে।

গতকাল ভোরে ফুলছড়ি রেঞ্জ এর সহকারী বন সংরক্ষক মোঃ রাশিক আহসান এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

বিজয়বাংলা নিউজকে সংশ্লিষ্ট রেঞ্জ ও বিটের দায়িত্বশীলরা জানান, অভিযান চলমান থাকবে। বনজ সম্পদ রক্ষা এবং অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে।