হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Yaba and other drug dealers were arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৭ জানুয়ারি ২০২৫ ০৭:১৯ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৭ জানুয়ারি ২০২৫ ০৭:১৯ অপরাহ্ন
হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক করেছে শাহ্‌পুরী হাইওয়ে পুলিশ।

কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক করেছে শাহ্‌পুরী হাইওয়ে পুলিশ। গতকাল ৭ জানুয়ারি ২০২৫খ্রি: সকালে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টিএন্ডটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইমাম হোসেন ওরফে মোঃ মিজান রামুর ধেচুয়া পালং এলাকার বাসিন্দা।

বিজয়বাংলা নিউজকে  হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টিএন্ডটি নামক স্থানে চেকপোস্ট ডিউটিকালে কক্সবাজারগামী লেনে একটি সিএনজি থামানোর সংকেত দিলে উক্ত সিএনজি হতে নেমে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে হাইওয়ে পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বিবিএন / ৭ জানুয়ারি / অচ