রাজশাহীতে শয়নকক্ষে পড়েছিলেন বৃদ্ধার মরদেহ, ৪৮ ঘন্টা পর উদ্ধার

The body was recovered
নিজস্ব প্রতিবেদক ১৪ জানুয়ারি ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ১৪ জানুয়ারি ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ন
রাজশাহীতে শয়নকক্ষে পড়েছিলেন বৃদ্ধার মরদেহ, ৪৮ ঘন্টা পর উদ্ধার
৪৮ ঘন্টা ধরে জয়শ্রী ভৌমিক-এর মরদেহ এভাবেই পড়ে ছিল বিছানাই।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে গতকাল রোববার বাড়ির দরজা ভেঙে ৭০ বছরের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম জয়শ্রী ভৌমিক। ফায়ার সার্ভিসের সহযোগীতায় গতকাল দুপুরে তার মরদেহ উদ্ধার করে বোয়ালিয়া থানা পুলিশ। নগরীর ঘোড়ামারা দিলদুয়ারবাগ মহল্লায় কামরুল হাসান রুবেলের একটি চারতালা ভবনের চারতলায় ৭ নম্বর ফ্ল্যাটে থাকতেন তিনি। তার স্বামীর নাম মৃত শান্তি রঞ্জন ভৌমিক। জয়শ্রী ভৌমিক ওই বাড়িতে একাই থাকতেন।

বিছানায় শুয়ে থাকা অবস্থায় স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। জানতে চাইলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, জয়শ্রী ভৌমিকের দুই মেয়ে। তাদের একজন থাকেন রাশিয়ায়। আরেকজন থাকেন এই শহরেই থাকা শ্বশুরবাড়িতে। তাই জয়শ্রী ওই বাড়িতে একাই থাকতেন।

ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে। জয়শ্রী ভৌমিকের মরদেহ ঘরের বিছানাতেই পড়েছিল। মুখ ছাড়া শরীর ঢাকা ছিল লেপে। পাশেই বালিসের কাছে ছিল মোবাইল ফোনটি। সবশেষ গত শুক্রবার এক মেয়ের সঙ্গে জয়শ্রীর মোবাইলফোনে কথা হয়েছিল। তাই ধারণা করা হচ্ছে শুক্রবারই জয়শ্রীর মৃত্যু হয়েছে।

ওসি জানান, দুই দিন ধরে জয়শ্রীর কোনো খোঁজ না পেয়ে একই ভবনের বাসিন্দারা খোঁজ করেন। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় জয়শ্রীর মরদেহ পাওয়া যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে হিমাগারে রাখা হয়েছে। তার মেয়ে আসার পর মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান, এই পুলিশ কর্মকর্তা।