পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড চাকরি, অনলাইনে আবেদন

Petromax LPG Limited Jobs
অনলাইন ডেস্ক : ০৮ জানুয়ারি ২০২৫ ১২:০৪ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০৮ জানুয়ারি ২০২৫ ১২:০৪ অপরাহ্ন
পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড চাকরি, অনলাইনে আবেদন
পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। .....সংগৃহীত ছবি

পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বিভাগ টেকনিক্যাল সেলস ইঞ্জিনিয়ার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৭ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড

পদের নাম: টেকনিক্যাল সেলস ইঞ্জিনিয়ার

বিভাগ: কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল

পদসংখ্যা: ০১টি  

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: এলপিজি গ্যাস/সিলিন্ডার গ্যাসে ভালো দক্ষতা। এমএস এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা  

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, দৈনিক টিএ/ডিএ এবং মাসিক বিক্রয় প্রণোদনা সহ আকর্ষণীয় ক্ষতিপূরণ ও সুবিধা প্যাকেজ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি ২০২৫