চাকরির সুযোগ দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

Job in Bengal Commercial Bank
অনলাইন ডেস্ক : ০৮ জানুয়ারি ২০২৫ ১২:১৬ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০৮ জানুয়ারি ২০২৫ ১২:১৬ অপরাহ্ন
চাকরির সুযোগ দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। .....সংগৃহীত ছবি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্রাঞ্চ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৭ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন/ব্যাংকিং সফটওয়্যার পরিচালনায় দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর 

কর্মস্থল: ঢাকা, পাবনা, ঢাকা (সাভার)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা  অনুযায়ী ক্ষতিপূরণ এবংপ্যাকেজ সুবিধা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৬ ফেব্রুয়ারি ২০২৫