পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) নিয়োগ বিজ্ঞপ্তি

Palli Mangal Karma (PMK) Recruitment Jobs
অনলাইন ডেস্ক : ০৯ জানুয়ারি ২০২৫ ০৪:৩১ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০৯ জানুয়ারি ২০২৫ ০৪:৩১ অপরাহ্ন
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) নিয়োগ বিজ্ঞপ্তি
.......সংগৃহীত ছবি

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) সংস্থা তাদের ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচীতে কাজ করার জন্য নিম্নলিখিত পদে যোগ্য প্রার্থী নিয়োগ করবে:

১. পদবী: উপ-পরিচালক (মাইক্রোফাইন্যান্স)

পদসংখ্যা: ৫টি

বেতন: অস্থায়ী ভিত্তিতে ৯০,০০০/- টাকা, স্থায়ীকরণের পর মোট ১,০৩,৯২০/- (পিএফসহ) এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা। যোগ্য প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান।

অন্য যোগ্যতা: কমপক্ষে ৫ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা।

২. পদবী: প্রোগ্রাম ম্যানেজার

পদসংখ্যা: ১০টি

বেতন: অস্থায়ী ভিত্তিতে ৬৫,০০০/- টাকা, স্থায়ীকরণের পর মোট ৭৭,২৮০/- (পিএফসহ) এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান।

অন্য যোগ্যতা: কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।

৩. পদবী: ডকুমেন্টেশন/পাবলিকেশন অফিসার

পদসংখ্যা: ১টি

বেতন: আলোচনা সাপেক্ষে এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা বা গণযোগাযোগ বিষয়ে অনুমোদিত পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর।

অন্য যোগ্যতা: কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।

আবেদন পদ্ধতি:

প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে হবে প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা- এ ঠিকানায়, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আবেদনপত্রে মোবাইল নাম্বার, ই-মেইল ঠিকানা এবং খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

বিস্তারিত তথ্য জানতে: www.pmk-bd.org

আবেদনের শেষ তারিখ: ১৬ জানুয়ারি ২০২৫।