ডেন্টাল ওয়ান ও ডেটাস্কেপ গ্রুপের মধ্যে চুক্তি

Agreement between Dental One and Datascape Group
অনলাইন ডেস্ক : ১৮ জানুয়ারি ২০২৫ ০৭:০৭ অপরাহ্ন স্বাস্থ্য
অনলাইন ডেস্ক : ১৮ জানুয়ারি ২০২৫ ০৭:০৭ অপরাহ্ন
ডেন্টাল ওয়ান ও ডেটাস্কেপ গ্রুপের মধ্যে চুক্তি
ডেটাস্কেপ গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ডেন্টাল ওয়ান।.....সংগৃহীত ছবি

ডেটাস্কেপ গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ডেন্টাল ওয়ান। এই চুক্তির আওতায় ডেটাস্কেপ গ্রুপের সব কর্মী বিশেষ ছাড়ে ডেন্টাল চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। ডেন্টাল ওয়ান তার অত্যাধুনিক প্রযুক্তি, পেশাদার চিকিৎসক দল এবং সাশ্রয়ী সেবার জন্য পরিচিত।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেটাস্কেপ গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মামুন (ডিরেক্টর, ব্র্যান্ডিং অ্যান্ড এক্সটার্নাল এনগেজমেন্ট)। ডেন্টাল ওয়ানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. মোছা. উম্মে হানিয়া (চিফ কনসালট্যান্ট)। এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে এবং ডেটাস্কেপ গ্রুপের কর্মীদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত ডেন্টাল সেবা নিশ্চিত করবে।

ডেন্টাল ওয়ানে বিভিন্ন উন্নত সেবা প্রদান করা হয়, যার মধ্যে রয়েছে দাঁত ফিলিং, স্কেলিং, পলিশিং, টুথ হোয়টেনিং, রুট ক্যানাল, ডেন্টাল ইমপ্ল্যান্ট, শিশুদের ডেন্টাল কেয়ার এবং অন্যান্য বিশেষায়িত সেবা। মিরপুর ১১-এর ব্লক এ-তে অবস্থিত এই ক্লিনিক প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।

ডেন্টাল ওয়ানের চিফ কনসালট্যান্ট ডা. মোছা. উম্মে হানিয়া বলেন, ডেটাস্কেপ গ্রুপের সঙ্গে এই চুক্তি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী ডেন্টাল সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ডেন্টাল ওয়ান তার সেবার মান ও সাশ্রয়ী সেবার অঙ্গীকার বজায় রেখে ডেটাস্কেপ গ্রুপের কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ডেন্টাল ওয়ান মিরপুরের শীর্ষস্থানীয় একটি ডেন্টাল ক্লিনিক।