দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও কক্সবাজার জেলা প্রশাসনের সচেতনতা কর্মশালা

District Administration Awareness Workshop
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৬ জানুয়ারি ২০২৪ ০৬:২৬ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৬ জানুয়ারি ২০২৪ ০৬:২৬ পূর্বাহ্ন
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও কক্সবাজার জেলা প্রশাসনের সচেতনতা কর্মশালা
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও কক্সবাজার জেলা প্রশাসনের সচেতনতা কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে মাঠ পর্যায়ে MIS-এ  EGPP+ কর্মসূচির উপকারভোগীদের ডাটা এন্ট্রি, হাজিরা নিশ্চিতকরণ ও কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কিত বিষয়ে সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

১৫ জানুয়ারি ২০২৪ খ্রি. কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এঁর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও পিআইওবৃন্দ।