বিজিবির মাদক বিরোধী অভিযানে ইয়াবা জব্দ
Yaba seized
বিজিবির মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গতকাল টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সদর ও অধীনস্থ নোয়াপাড়া বিশেষ ক্যাম্পের টহল দল দায়িত্বপূর্ণ নাফ নদী তীরবর্তী আদমের জোড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ৪,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে।
দিনের অপর অভিযানে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সদর এবং অধীনস্থ হ্নীলা বিওপির টহল দল নাফ নদীর জেলেপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২,২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
বিজয়বাংলা নিউজকে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি, আইন শৃঙ্খলা রক্ষা, অস্ত্র ও মাদক উদ্ধার এবং মাদক কারবারিদের আটকে সর্বদা সক্রিয় থাকার কথা জানান।