ইরানে বাস উল্টে গ্যাস পরিশোধনাগারের ১২ কর্মী নিহত , ১৬ জন আহত
Bus overturns in Iran, hits gas refinery
ইরানের পূর্বাঞ্চলে বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। আজ রোববার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটে।
বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ইরাক সীমান্তের কাছে আব্দানান এবং দেহলোরানের হওয়া দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তারা একটি গ্যাস পরিশোধনাগারের কর্মী ছিলেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেটি তদন্ত করা হচ্ছে।
স্থানীয় এক কর্মকর্তা ইরনাকে বলেছেন, “গ্যাস পরিশোধনাগারের কর্মীদের বহনকারী বাস উল্টে যাওয়ার পর, দুর্ভাগ্যজনকভাবে ১২ জন নিহত হয়েছেন এবং ১৬ জন আহত হয়েছেন।”
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
এদিকে ইরানের সড়ক অবকাঠামো বেশ খারাপ। একটি প্রতিবেদনে জানা যায়, গত বছরের মার্চ থেকে এ বছরের মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় দেশটিতে ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র: ইরনা