ইতিহাসবিদ সাংস্কৃতিক অনুরাগী ব্যক্তিত্ব এ্যাডভোকেট অক্ষয় কুমার মৈত্রেয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলী
অবিভক্ত বাংলার অখণ্ড ভারতের পশ্চিম বাংলা নদীয়া জেলার শিমুলিয়া গ্রাামে ১৮৬১ সালের ১ মার্চ ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রেয় জন্ম গ্রহণ করেন। তার ৯৫ তম মৃত্যু বার্ষিক ১০ ফেব্রুয়ারী। বাবা মথুরাম মৈত্রেয় মা সৌদানিয়া দেবী সংস্কৃতিক পণ্ডিত বদ্যনাথের মেয়ে। অক্ষয় কুমার মৈত্রেয় স্কুলে অধ্যয়ন কালেই ছিলেন প্রতিভাবান। তৎকালীন কুমারখালি, কাঙ্গাল হরিনাথ প্রাইমারি স্কুলে অধ্যায়নের সময় পরিবারের সাথে রাজশাহীতে এসে ভর্তি হোন রাজশাহী বোয়ালিয়া স্কুলে। (কলেজিয়েট স্কুল) ইংরেজি চর্চার উপর তার আগ্রহ থেকে তিনি যখন ক্লাস সেভেনের শিক্ষার্থী তখন ইংরেজ কবি গ্রে’র লেখা ‘এলজি’র বাংলা অনুবাদ করে সকলকে তাক লাগিয়ে দিলে সাড়া পড়ে যায়।তিনি পেয়ে যান পরিচিতি।
প্রবিশিক্ষা পরিক্ষাতে রাজশাহী বিভাগে ১ম স্থান অধিকার করে বৃত্তিপান ১৫ টাকা। লিখেন ‘বঙ্গবিজয়’ গ্রন্থ । অনেকে দেখেন তার মধ্যে ভবিষৎ প্রতিভাবান উজ্জল ব্যক্তিত্বের আভাষ। রাজশাহী কলেজ থেকে চলে যান ওপার বাংলার কলকাতা প্রেসিডেন্সি কলেজে।সেখানে কৃতিত্ব দেখিয়ে পান ২০ টাকা বৃত্তি পান । ছড়িয়ে পড়তে থাকে তার প্রতিভার বিকাশ। কলেজ শিক্ষার্থী হয়েও ইতিহাস চর্চায় হয়ে উঠেন অনণ্য ব্যাক্তিত্ব হঠাৎ করে সকল কে অবাক করে চলে আসেন এপার বাংলায় রাজশাহী কলেজে। এখানে শেষ করেন তার শিক্ষা জীবন।
এই ইতিহাস বিদ বৃটিশ ইতিহাসবিদ গ্রীণল্যাণ্ড মন্তব্য খণ্ডন করে ‘গোলাম হোসেন’ গ্রন্থে তার জ্ঞান গর্ভে কথা উৎত্থাপন করেন। যা নিয়ে বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন অক্ষয় কুমার মৈত্রেয় পাঠক সমাজের মাঝে ইতিহাস পড়তে আগ্রহ সৃষ্টি করেন। অক্ষয় কুমার মৈত্রেয়ের এর লেখা সিরাজদৌল্লা, মির কাশেম গ্রন্থ নিয়ে রামেষ চন্দ্র মজুমদার বলেন তার লেখা গুলো বিজ্ঞান সম্মত ও ব্যতিক্রম। সীতারাম ও গৌড়ের কথা লিখে অক্ষয় কুমার মৈত্রেয় পেয়ে যান আরো প্রশংসা। লেখালেখি গবেষণা মুলক কর্মকাণ্ড ছাড়া আইন পেশা ,জনসেবা ও সংস্কৃতিক কর্মকাণ্ড জড়িত ছিলেন।
তার চেষ্টায় সংস্কৃত ভাষায় মঞ্চস্থ হয় “শকুনতলা” ও “দেবী সংহার”।তার চেষ্টায় রাজশাহীতে প্রথম নাট্যচর্চা শুরু হয় । তৎকালীন বৃটিশ সরকারের ছোট লাট তার প্রতিভার প্রশংসা করেন। তিনি তৎকালীন রাজশাহী পৌরসভা, রাজশাহী কলেজ পরিচালনা পরিষদ, জেলা বোর্ড, ইণ্ডিয়ান এসোসিয়েশন, বঙ্গীয় সাহিত্য পরিষদ, লোকাল বোর্ড, ছাত্র সভা, জাতীয় মহা সমিতি রাজশাহী শাখার সাথে যুক্ত থেকে ভূমিকা রাখেন।১৮৯৭ সালে রাজশাহীতে রেশম শিল্প বিদ্যালয় ও ১৯১০ সালে শরৎ কুমার রায়ের উদ্দ্যেগে প্রতিষ্ঠিত বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠনে বিশেষ ভূমিকা রাখার জন্য
ব্রিটিশ সরকার তাকে কৈসর-ই-হিন্দ ও সি আই-ই উপাধী দিয়ে আর্ন্তজাতিক সম্মানে ভূষিত করে। তার সাথে পরিচয় হয় আরেক প্রতিভাবান ব্যক্তিত্ব রাজশাহী কলেজের শিক্ষার্থী সাংস্কৃতিক পণ্ডিত পঞ্চকবির একজন উৎসব রাজ রজনীকান্তসেনের সাথে। অক্ষয় কুমার মৈত্রেয় তাকে তার প্রতিভা বিকাশে সহযোগিতা করে তার “বাণী” গ্রন্থটি প্রকাশে প্রেরণা যোগান।
অক্ষয় কুমার মৈত্রেয় বিশিষ্ট আইন জীবি হিসেবে ভূমিকা রাখেন। ১৯২৮ সালের ডিসেম্বর মাসে রাজশাহী নগরীর হোসেনীগঞ্জ পাড়ায় মসলিম ক্লাব গঠন অনুষ্ঠানে কলকাতা থেকে আমন্ত্রিত হয়ে আসা বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম তিন দিনের সফরের শেষ দিনে, ঘোড়ামাড়াস্থ পাড়ায় অক্ষয় কুমার মৈত্রেয়ের ছেলের বাড়িতে অক্ষয় কুমার মৈত্রেয়ের সাথে দেখা করতে গেলে দুইজনে আবেগে আপ্লুত হয়ে যান। অক্ষয় কুমার মৈত্রেয়ের প্রতি কাজি নজরুল ইসলামের শ্রদ্ধার কমতি ছিল না। আলাপ চারিতার পর কাজি নজরুল ইসলাম বিদায় নেবার সময় অক্ষয় কুমার মৈত্রেয় তাকেআশির্বাদ করেন। তার আশির্বাদ নিয়ে কবি কলকাতায় যাওয়ার জন্য নাটোর রওনা হন।১৯৩০ সালের ১০ ফেব্রুয়ারী উপমহাদেশের প্রখ্যাত অক্ষয় কুমার মৈত্রেয় এর জীবনাবসান ঘটে।
রাজশাহীর গর্ব ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রেয় রাজশাহী নগরীর ঘোড়ামাড়া পাড়ায় বসবাস করতেন । তাকে স্বরণীয় করে রাখতে ভবনটির নাম তার নামে নামকরণে দাবি উঠে তবে তা ছিল খুবই ধীরগতির ফলে তা র্কাযকারি হয়নি বর্তমানে ভবনটি ডাকবিভাগের। রাজশাহী বরেন্দ্র গবেষনা জাদুঘর প্রতিষ্ঠায় তার ব্যাপক ভূমিকা থাকায় বরেন্দ্র গবেষনা জাদুঘরের সামনের রাস্তাটি তার নামে নামকরণ করা হয়। কিন্তু সেই নাম ফলকটি ভেঙ্গে ফেললে প্রতিবাদ হলেও কোন রকাজ হয়নি। তার মৃত্যু দিবস উপলক্ষে বরেন্দ্র গবেষনা জাদুঘর ১০ ফেব্রুয়ারি বিকালে আলোচনা ও রাজশাহী থিয়েটার বিকাল ৫টায় বিবিএকাডেমিতে সেমিনারের আয়োজন করেছে ।
তথ্য সূত্র : বরেন্দ্র গবেষনা জাদুঘর “রাজশাহীর প্রতিভা”, গবেষক মাহাবুব সিদ্দিকি, নিতাইকুমার সরকার রাজশাহী থিয়েটার।
লেখকঃ তথ্য সংগ্রাহক, সমাজ ও সাংস্কৃতিক কর্মী রাজশাহী।