প্রধান উপদেষ্টা

দেশ-বিদেশের গণমাধ্যম নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাচ্ছেন

Dr. Muhammad Yunus
অনলাইন ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন
দেশ-বিদেশের গণমাধ্যম নিয়ে  আয়নাঘর পরিদর্শনে যাচ্ছেন
আজ আয়নাঘর পরিদর্শনে যাচ্ছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। .....সংগৃহীত ছবি

আজ আয়নাঘর পরিদর্শনে যাচ্ছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাঁর সঙ্গে থাকছেন দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা।

প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ আজ বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়।

এর আগে, ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন, প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছে। সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। আর তখন বন্দিদের সেখানে রাখা হতো তা জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত।

কমিশনের সদস্যদের আহ্বানেই সেসব স্থাপনা পরিদর্শনে যাচ্ছেন অন্তর্র্বতী সরকার প্রধান।