পিএস 'বক্কর' গ্রেফতার

PS 'Bakkar' arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২১ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২১ অপরাহ্ন
পিএস 'বক্কর' গ্রেফতার
পিএস 'বক্কর' গ্রেফতার

কক্সবাজারের রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্করকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। তিনি সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত সহকারী 'পিএস' ছিলেন।

মঙ্গলবার ১১ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে রামু মন্ডল পাড়া এলাকা থেকে তাকে সারাদেশের চলমান অপারেশন ডেভিল হান্ট এর অভিযানের অংশ হিসেবে গ্রেফতার করা হয় জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী।

তিনি জানান, বক্কর সাবেক সাংসদ, হুইপ কমলের ডানহাত হিসেব খ্যাত। ২০১৮ সালের বিএনপির অফিস জ্বালিয়ে দেয়ার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া কক্সবাজারে জুলাই গণআন্দোলন ছাত্র-জনতার উপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।