বাগাতিপাড়ায় মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার
নাটোরের বাগাতিপাড়া য় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা সোহেল রানাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানা বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং ভাটোপাড়া গ্রামের রফিকুল ইসলাম রফিকের ছেলে।
এর আগে গত ১৭ ডিসেম্বর রাত ১টার দিকে বাগাতিপাড়া উপজেলার জয়ন্তিপুর এলাকায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় ওই বাড়ি থেকে পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন্ড খালি খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরী বাগাতিপাড়ায় থানায় একটি মামলা দায়ের করেন।
বাগাতিপাড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন,এ ঘটনায় রাতে সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।