আল-আরাফাহ ব্যাংকে চাকরি, আবেদন করুন দ্রুত

Job in Al-Arafah Bank
অনলাইন ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৪ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৪ অপরাহ্ন
আল-আরাফাহ ব্যাংকে চাকরি, আবেদন করুন দ্রুত
আল-আরাফাহ ব্যাংকে চাকরি, আবেদন করুন দ্রুত

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির লিগ্যাল অফিসার (ইও-এসপিও) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি

পদের নাম: লিগ্যাল অফিসার (ইও-এসপিও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এলএলএম

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং কোম্পানি আইন, কোম্পানি আইন, ভূমি আইন, নিবন্ধন আইন, ট্যাক্স আইন ইত্যাদি সম্পর্কে গভীর জ্ঞানের সাথে কাজের অভিজ্ঞতা। মামলা, সম্পত্তি যাচাই এবং ডকুমেন্টেশন সম্পর্কে ভালো জ্ঞান এবং অভিজ্ঞতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ০৩ থেকে ০৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৫