ফোনের মাধ্যমে ডেকে নিয়ে ভ্যানচালককে হত্যা

Killing the van driver
অনলাইন ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৩ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৩ অপরাহ্ন
ফোনের মাধ্যমে ডেকে নিয়ে ভ্যানচালককে হত্যা
মোবাইল ফোনে ডেকে নিয়ে ভ্যানচালককে হত্যা

পাবনার সাঁথিয়ায় সুজল (৩৮) নামের এক ভ্যানচালককে ভাড়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করে গাড়িটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের স্বরপ নামক স্থানের একটি পুকুর থেকে ওই ভ্যানচালককের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুজল (৩৮) উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইছাহক আলী প্রামানিকের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সুজল সম্প্রতি ১ লাখ টাকা দিয়ে একটি নতুন ভ্যানগাড়ি কেনেন। শুক্রবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে তাকে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে যায় অজ্ঞাত লোকজন। পরে সুজলের ফোন বন্ধ থাকে এবং বাড়ি ফিরে আসে না। পরিবার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান পায় না। আজ শনিবার সকালে স্থানীয় লোকজন একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি জানাজানি হলে সুজলের পরিবার ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পাবনা মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।