বিস্কুট-কেকের ভ্যাট কমিয়ে অর্ধেক

Biscuit-cake VAT reduced by half
অনলাইন ডেস্ক : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২১ অপরাহ্ন
বিস্কুট-কেকের ভ্যাট কমিয়ে অর্ধেক
বেকারি পণ্য থেকে অতিরিক্ত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট তুলে নিয়েছে সরকার।....সংগৃহীত ছবি

বেকারি পণ্য থেকে অতিরিক্ত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট তুলে নিয়েছে সরকার। এসব পণ্যে ১৫ শতাংশ নয়, এখন সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিতে হবে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআর। 

প্রজ্ঞাপন অনুযায়ী, হাতে ও মেশিনে তৈরি বিস্কুটের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। সেই সঙ্গে যেসব কেকের প্রতিকেজির মূল্য ৩০০ টাকার বেশি সেগুলোতেও ভ্যাট কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছিল সরকার। এ তালিকায় ছিল বেকারি পণ্যে বিস্কুট ও কেকও। এসব পণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। নিত্যপণ্য বিস্কুটে ভ্যাট বসানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার।