রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালিত

Great Martyrs Day and International Mother Language Day
নিজস্ব প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫২ অপরাহ্ন
রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালিত
ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে অমর একুশে। ছবি - কাবিল হোসেন

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে অমর একুশে। দিবসটি উপলক্ষে শুক্রবার একুশের প্রথম প্রহরে রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারে সর্বশ্রেণির মানুষের ঢল নামে। ভোর পেরিয়ে সকাল হতেই নানান রঙ আর সুগন্ধী ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। অমর একুশে স্মরণে সকালে প্রভাতফেরি বের হয়।

অমর একুশের কর্মসূচির মধ্যে রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি এবং আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।  সকালে ছিল রাজশাহী কলেজ শহীদ মিনার অভিমুখে প্রভাতফেরি। মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থার সদস্য ও সর্বস্তরের জনগণ প্রভাতফেরিতে অংশ নেন।  

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৭টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল ও ইনিস্টিউটের পক্ষ থেকে প্রভাতফেরি করে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০ টায় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা।

এদিকে সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।