সরকারি চাকরির

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ,নেবে ৫০৪ জন

Posts and Telecommunication Department Recruitment Jobs
অনলাইন ডেস্ক : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪৪ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪৪ অপরাহ্ন
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ,নেবে ৫০৪ জন
......সংগৃহীত ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরে ২৫টি পদে ১৪ থেকে ২০তম গ্রেডে ৫০৪ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল খুলনা

পদসংখ্যা: ২৫টি 

লোকবল নিয়োগ: ৫০৪ জন 

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট)

পদসংখ্যা: ০৩টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ০৫টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: টেকনিশিয়ান

পদসংখ্যা: ০১টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

পদের নাম: কম্পাউন্ডার/ফার্মাসিস্ট

পদসংখ্যা: ০১টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

পদের নাম: ড্রাফটসম্যান

পদসংখ্যা: ০২টি 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটধারী।

পদের নাম: পোস্টাল অপারেটর

পদসংখ্যা: ১০৪টি 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

পদের নাম: মেইল অপারেটর

পদসংখ্যা: ৫৩টি 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

পদের নাম: ড্রাইভার (হালকা)

পদসংখ্যা: ০৪টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট)

পদসংখ্যা: ০৩টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৩টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

পদের নাম: কার্পেন্টার

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

পদের নাম: মিডওয়াইফ

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

পদের নাম: পোস্টম্যান

পদসংখ্যা: ১২টি 

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

পদের নাম: মেইল গার্ড

পদসংখ্যা: ০৫টি 

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

পদের নাম: স্ট্যাম্প ভেন্ডার

পদসংখ্যা: ০২ টি 

বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

পদের নাম: আর্মড গার্ড

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। অস্ত্রচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

পদের নাম: প্যাকার

পদসংখ্যা: ২৬টি 

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

পদের নাম: মেইল ক্যারিয়ার

পদসংখ্যা: ১২৬টি 

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

পদের নাম: প্যাকার কাম মেইল ক্যারিয়ার

পদসংখ্যা: ৩০টি 

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)

পদসংখ্যা: ১৬টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

পদের নাম: বাবুর্চি/অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি পাস। রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: গার্ডেনার

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)

পদসংখ্যা: ১০টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

পদের নাম: রানার

পদসংখ্যা: ৮৬টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

পদের নাম: নিরাপত্তাপ্রহরী

পদসংখ্যা: ০৭টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বয়সসীমা: আবেদনকারীর বয়স ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অবশ্যই সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১২ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা; ১৩ থেকে ২৫ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৫