ক্যাশিয়ার পদে চাকরির সুযোগ দিচ্ছে সুলতান’স ডাইন

Sultan's Dine Job
অনলাইন ডেস্ক : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৬ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৬ অপরাহ্ন
ক্যাশিয়ার পদে চাকরির সুযোগ দিচ্ছে সুলতান’স ডাইন
ঢাকার রেস্তোরাঁ ব্র্যান্ড সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।.....সংগৃহীত ছবি

ঢাকার রেস্তোরাঁ ব্র্যান্ড সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্যাশিয়ার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন 

পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ০৬টি 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ভ্যাট, ট্যাক্স, ট্রেড লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের জ্ঞান।

অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর 

কর্মস্থল: যেকোনো স্থানে 

বেতন: ১৩,০০০-১৫,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, টি/এ,  প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৫