স্বাধীনতা দিবস টার্গেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

'Great Independence Day Targetball Tournament'
নিজস্ব প্রতিবেদক: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৭ অপরাহ্ন খেলা
নিজস্ব প্রতিবেদক: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৭ অপরাহ্ন
স্বাধীনতা দিবস টার্গেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের আ.আ.ম মেসবাহুল হক স্টেডিয়ামে রোববার 'মহান স্বাধীনতা দিবস টার্গেটবল টুর্ণামেন্ট '২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের আ.আ.ম মেসবাহুল হক স্টেডিয়ামে রোববার  'মহান স্বাধীনতা দিবস টার্গেটবল টুর্ণামেন্ট '২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়শনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। 

এতে অংশ নেয়, বিজিবি,বাংলাদেশ পুলিশ,ঢাকা,রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা দল।রোববারের খেলায় বিজিবি ১৪ পয়েন্টের ব্যবধানে রাজশাহী জেলা দলকে, ঢাকা ৮ পয়েন্টের ব্যাবধানে নওগাঁকে,রাজশাহী ৫ পয়েন্টের ব্যবধানে পুলিশকে ও চাঁপাইনবাবগঞ্জ ৭ পয়েন্টের ব্যাবধানে নওগাঁ জেলা দলকে ৭ পয়েন্টের ব্যবধানে ঢাকা জেলা দলকে হারিয়েছে। 

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো.নাকিব হাসান তরফদার।উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.আবুল কালাম সাহিদ,টার্গেটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি বিএমএফ শহীদুজ্জামান, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।