স্কয়ার গ্রুপে চাকরি, আছে প্রভিডেন্ট ফান্ড-বিমা

Jobs at Square Group
অনলাইন ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ন
স্কয়ার গ্রুপে চাকরি, আছে প্রভিডেন্ট ফান্ড-বিমা
.....সংগৃহীত ছবি

স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স  বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৪ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: হিউম্যান রিসোর্স 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ফ্যাক্টরি এইচআরডিতে কাজ করার অভিজ্ঞতা, মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: পাবনা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ইনসেনটিভ এবং পারফরম্যান্স বোনাস, প্রতি বছর বেতন পর্যালোচনা, ছুটির ভাড়া সহায়তা (অবকাশ বোনাস), দুপুরের খাবার সুবিধা, স্কয়ার হাসপাতাল চিকিৎসা সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৪ মার্চ ২০২৫