রাজশাহী পঞ্চম বইমেলার সমাপনী

Finale of the fifth book fair
ছোটন সরদার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৩ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৩ অপরাহ্ন
রাজশাহী পঞ্চম বইমেলার সমাপনী
রাজশাহী পঞ্চম বইমেলার সমাপনী

সূর্যকিরণ সমাজকল্যাণ  সংস্থা ও বঙ্গোবচনের যৌথ আয়োজনে, রাজশাহী মহানগরীর বড়কুঠি মুক্তমঞ্চে  ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি সোমবার সন্ধায় শেষ হয় রাজশাহী পঞ্চম বইমেলা।

এবারের বইমেলায় ৩৩ টি স্টল ছিল।সমাপনী পর্বে আলোচনায় সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থার  সভাপতি  সায়েখ তাসনিম জামালের সভাপতিত্বে অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড.মোঃ আমিরুল ইসলাম, রাজশাহী কলেজের উপাধক্ষ্য প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। ,প্রফেসর ড. শিখা সরকার, হরেন্দ্রনাথ সিং পরিচালক রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, রাজশাহী।  প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম, প্রফেসর আমিনুল ইসলাম, নাট্য ব্যক্তিত্ব প্রফেসর জুয়েল কিবরিয়া, চলচ্চিত্র নির্মাতা আহসান কবির লিটন। আলোচনা পর্বে প্রফেসর জুয়েল কিবরিয়া রচিত ভালোবাসা এক অশ্রুর ফুল বইটির মোড়ক উন্মোচন হয়। এর আগে  মঞ্চস্থ হয় তার রচিত,নির্দেশিত, পরিচালিত  নাটক ভাষা ও ভালোবাসা। এই বইমেলায় প্রতিদিন সংগীতানুষ্ঠান, আবৃতি, নৃত্য ও অনুভূতিপ্রকাশ।