ওয়ার্ল্ড ভিশনে চাকরি , অনলাইনে আবেদন

Jobs at World Vision
অনলাইন ডেস্ক : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৯ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৯ অপরাহ্ন
ওয়ার্ল্ড ভিশনে চাকরি , অনলাইনে আবেদন
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।.....সংগৃহীত ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কমিউনিকেশন অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, চিকিৎসা ভাতা, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বছরে ১টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

পদের নাম: কমিউনিকেশন অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি 

অন্যান্য যোগ্যতা: তথ্য সংগ্রহ এবং রিপোর্টিং, ছবি এডিটিং/গ্রাফিক ডিজাইন সফটওয়্যারে (যেমন, অ্যাডোব ক্রিয়েটিভ স্যুট, ক্যানভা) দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: কক্সবাজার

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, চিকিৎসা ভাতা, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বছরে ১টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৪ মার্চ ২০২৫