নিয়োগ দিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি

PRAN-RFL GROUP JOB
অনলাইন ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪২ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪২ অপরাহ্ন
নিয়োগ দিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। প্রতিষ্ঠানটির এইচআর অপারেশন অ্যান্ড এইচআরবিপি বিভাগ ডেপুটি ম্যানেজার/ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ডেপুটি ম্যানেজার/ম্যানেজার

বিভাগ: এইচআর অপারেশন অ্যান্ড এইচআরবিপি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এইচআর সম্পর্কিত বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা (বাড্ডা)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনাম বছরে ২টি উৎসব বোনাস, লাভ ইনসেনটিভ, প্রাণ- আরএফএল আউটলেট থেকে ক্রেডিট ক্রয় সুবিধা (স্টাফ কার্ড ব্যবহার করে)। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৬ মার্চ ২০২৫