স্কুলশিক্ষক শ্যাম টুডু আর নেই
Shyam Tudu
চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তি ও স্কুলশিক্ষক শ্যাম টুডু (৭৭) বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মারা গেছেন। শুক্রবার বেলা ১২ টায় পারিবারিক সমাধিক্ষেত্রে তাঁকে সমাহিত করা হবে। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগের ভুগছিলেন।
তিনি সদর উপজেলার ঝিলিম ইউপির জলাহার গ্রামের বাসিন্দা ও গ্রামের জলাহার প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক, সর্বোচ্চ আদালতের আইনজীবী প্রভাত টুডুর পিতা। মৃত্যকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।