ভয়ে আটক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিল ডিবি পুলিশ

DB Police released the businessman
রাজশাহী প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৬ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৬ অপরাহ্ন
ভয়ে আটক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিল ডিবি পুলিশ
ভয়ে আটক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিল ডিবি পুলিশ__প্রতীকী ছবি

রাজশাহীতে অভিযানে গিয়ে হামলার হাত থেকে বাঁচতে মদকসহ আসামিকে ছেড়ে দিয়েছে ডিবি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর মতিহার থানাধীন পদ্মা তীরবর্তী জাহাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে অভিযানে থানা পুলিশের এক সদস্য জানায়, ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় এসআই জাকিরের নেতৃত্বে  রাজশাহী মহানগর ডিবির একটি দল রাজশাহী নগরীর মতিহার থানাধীন জাহাজঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। এসময় ওই এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে  শতাধিক  পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শাকিলকে আটক করা হয়। বিষয়টি জানতে পেরে শাকিলের সহযোগীরা ওই দোকান ডিবির দলটিকে  ঘিরে ধরে। এক পর্যায়ে বেগতিক দেখে  ডিবি সদস্যরা আটক শাকিলকে ছেড়ে দিতে বাধ্য হয়।

রাজশাহী মহানগর ডিবির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাইনুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান ছিল। ওই অভিযানে নগরীর মতিহার থানাধীন জাহাজঘাট এলাকার এক যুবককে মাদকসহ আটক করে ডিবির টিম। এসময় তার সহযোগীদের সহায়তায় আটককৃত ওই যুবক পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে কাজ করা হচ্ছে।

এদিকে জাহাজঘাট এলাকায় ২০১৮ সালে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকায় হয়েছিল ডিবির টিম। ওই ঘটনায় ডিবির একাধিক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। একই বছর ৬ অক্টোবর রাতে জাহাজঘাট সংলগ্ন চরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি আলমগীর হোসেন আলো নিহত হন। রাজশাহীতে মাদক চোরাচালানের জন্য চিহ্নিত এলাকাগুলো মধ্যে জাহাজঘাট এলাকাটি অন্যতম।