সাহিত্য সংগঠন "হৃথিবী রথ" র ২০০ তম পাঠচক্র

Chapainawabganj
নিজস্ব প্রতিবেদক ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৫১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৫১ অপরাহ্ন
সাহিত্য সংগঠন "হৃথিবী রথ" র ২০০ তম পাঠচক্র
সাহিত্য সংগঠন "হৃথিবী রথ" র ২০০ তম পাঠচক্র। ছবি: বিজয় বাংলা

চাঁপাইনবাবগঞ্জের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন 'হৃথিবী রথ' এর ২০০ তম পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ পাঠচক্রের আয়োজন করা হয়। পাঠচক্রের মূল পাঠ্য বিষয় ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 'সঞ্চিতা' বই। এর সাথে ছিল গান, আবৃত্তি ও আলোচনা সভা।

জেমকন সাহিত্য পুরস্কার পাওয়া তরুণ সাহিত্যিক আনিফ রুবেদ এ সংগঠনের সৃষ্টি করেন। তিনিই হৃথিবী রথের আহবায়ক। 

বিকেল তিনটায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। আনিফ রুবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ২০০ তম পাঠচক্রের পাঠ আলোচক ছিলেন সংগঠনের সদস্য স্কুলশিক্ষক আশরাফুল ইসলাম। আলোচনা করেন আব্দুল্লাহ শাহেদ, রেহানার বিবি, সামশুল ইসলাম, শহীদ সারওয়ার প্রমূখ। 

আনিফ রুবেদ জানান, ২০১৮ সালের ৩০ নভেম্বর 'পৃথিবী থেকে হৃথিবীর পথে' স্লোগান  নিয়ে শুরু যাত্রা শুরু হয় হৃথিবী রথের। সংগঠনের নিয়মিত কর্যক্রমের মধ্যে আছে পাঠচক্র, সাহিত্যচক্র ও সংগীত চক্র। এর অংশ হিসেবে পাঠচক্রে যাত্রা শুরু হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' বই দিয়ে। ২০০ তম আসর হচ্ছে কাজী নজরুল ইসলামের 'সঞ্চিতা' দিয়ে।