কক্সবাজার জেলার বাবুর্চিদের বার্ষিক মিলনমেলা

Cooks' annual get-together
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০২ মার্চ ২০২৫ ০৩:২৩ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০২ মার্চ ২০২৫ ০৩:২৩ অপরাহ্ন
কক্সবাজার জেলার বাবুর্চিদের বার্ষিক মিলনমেলা
কক্সবাজার জেলা বাবুর্চি সমিতির ২য় বার্ষিক মিলনমেলা নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা বাবুর্চি সমিতির ২য় বার্ষিক মিলনমেলা নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল পর্যটন নগরির নান্দনিক স্পট দরিয়ানগরে মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক নুরুন্নবী বাবুর্চির সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কোহিনুর এমদাদ এগ্রো প্রোডাক্ট লি: এর প্রতিনিধি মো: সৈয়দুল আবরার (ইমরান), বিএসপি ফুড পরিচালক শিবু দাশ, জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশন সাধারণ সম্পাদক মো: আমিনুল হক, কাশ্মীর ঘি কোং এর মো: মুবিনুর রশিদ, বিএসপি ফুড প্রোডাক্টস (প্রা:) লি: (কুরমি) এর মো: বেলাল হোসেন ও মধুমতি ঘি এর মো: আজহার উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে মিলনমেলা বাস্তবায়ন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সিরাজুল হক (সিরাজ বাবুর্চি), সদস্য সচিব মো: জয়নাল বাবুর্চি, পৌর কৃষক দলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম রাজু (বাবুর্চি), শাহ আলম বাবুর্চি, হেলাল উদ্দিন, মো: নাছির ও আবুল মনছুর প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন পাচক পরিমল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে এবং সিনিয়র বাবুর্চিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সবশেষে বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।