জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিনের কক্সবাজার জেলার বার্ষিক মিলনমেলা

Annual meeting
কক্সবাজার জেলা প্রতিনিধি ০৩ মার্চ ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ন সারা বাংলা
কক্সবাজার জেলা প্রতিনিধি ০৩ মার্চ ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ন
জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিনের কক্সবাজার জেলার বার্ষিক মিলনমেলা
জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন এর যুগ পূর্তি ও বার্ষিক মিলনমেলা উদযাপন হয়েছে দেশের পর্যটন জেলা কক্সবাজারে।

জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন এর যুগ পূর্তি ও বার্ষিক মিলনমেলা উদযাপন হয়েছে দেশের পর্যটন জেলা কক্সবাজারে। 

গতকাল রাতে কক্সবাজার সদরের খুরুশকুল কুলিয়া পাড়া বটতলা প্রজেক্টসাইটে পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি আনোয়ার হাসান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল। 

কুলিয়া পাড়া সমাজের সর্দার বশির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ছব্বির আহমদ সিকদার, ভারুয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল হাসান, স্বদেশ ট্যুরিজমের সত্বাধিকারি জিল্লুর রহমান চৌধুরী, পর্যটন শিল্প উদ্যোক্তা সাইফুল ইসলাম, ভারুয়াখালী মেডিকোর সত্বাধিকারি নুরুল হাশেম, চাইনিজ উশু স্কুল সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন ও সমাজ কর্মী মোহাম্মদ এরশাদ প্রমুখ।

মিলনমেলায় পত্রিকার অগ্রগতি, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন অত্র এলাকার বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা আনিস। সাথে ছিলেন মুয়াজ্জিন মাওলানা আবদুল মজিদ।